মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক।

আলিপুরদুয়ার:দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সংলগ্ন তেতুলতলা এলাকায়। আহত ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক ।দুর্ঘটনা ঘটার  পর স্থানীয় মানুষজন আহত ব্যক্তিকে উদ্ধার করে টোটো চাপিয়ে  কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুইটি বাইকই রাস্তার উত্তর পাশে চলছিল, যার ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।দুই আরোহীর কারোর মাথায়ই হেলমেট ছিল না। আহত ব্যাক্তির মাথায় আঘাত লাগে,যার ফলে  ঘটিনাস্থলে তিনি অজ্ঞান হয়ে যান।স্থানীয় সূত্রে জানা গেছে 31 জাতীয় সড়কে  এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কামাখ্যাগুড়ির ফাঁড়ির পুলিশ পৌঁছায়।