গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের


মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ারের পুঁটিমারীর কাছে মহাসড়কে এক ছোটো গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের। 
গুরুতর জখম চালককে কোচবিহারের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। এদিন ভোরে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের একটি গাছে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে যায়। তাতেই মৃত্যু হয়
 প্রতিপ ঘোষ(২৪), অভিজিত দাস(২৪) ও দীপ দাস (২৩) নামের তিন যুবকের। ওই দুর্ঘটনার খবর পেয়ে মৃতদেহ গুলি উদ্ধার করে পুলিশ। মৃতেরা সকলেই আলিপুরদুয়ার শহরের বাসিন্দা ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ